মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
অর্থ-বাণিজ্য

বৈদেশিক মুদ্রা দেশে আনার সুযোগ বাড়ালো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : সেবাখাতের আয় করা বৈদেশিক মুদ্রা দেশে আনার সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে এই খাতের উদ্যোক্তা ও রপ্তানিকারকরা ১০ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আনতে পারতো। তবে এখন থেকে ২০ হাজার ডলার আনতে পারবেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়, এখন থেকে সেবাখাতের বৈদেশিক মুদ্রার আয় ঘোষণা ছাড়া ২০ হাজার ডলার দেশে আনা যাবে। এতদিন যার পরিমাণ ছিলো ১০ হাজার মার্কিন ডলার। তবে বিদেশে কর্মরত প্রবাসীরা যতখুশি তত পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠাতে পারেন, এজন্য কোনো প্রকার ঘোষণার প্রয়োজন হয় না।

এর আগে চলতি মাসের শুরুতে বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনা জারি করেছিলো। এতে বলা হয়েছিলো, সেবার বিনিময়ে পাওয়া আয় আনতে কাগজের ফরম পূরণ (ফরম-সি নামে পরিচিত) করতে হবে না। ইলেকট্রনিক উপায়ে অনলাইনে ঘোষণা দিয়ে আনা যাবে। তবে নতুন নির্দেশনা অনুযায়ী, সি-ফরমে ঘোষণা ছাড়াই এখন থেকে সেবাখাতের ২০ হাজার ডলার বা সমতুল্য অন্য মুদ্রায় প্রাপ্ত আয় এখন থেকে আনা যাবে বলে।

সর্বশেষ পাওয়া সংবাদ