মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড
advertisement
অর্থ-বাণিজ্য

পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয়

নিজস্ব প্রতিবেদক : গত বছরের (২০২২ সাল) জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত ইউরোপের বাজারে পোশাক পণ্য রপ্তানি হয়েছে ৯ হাজার ৫১৭ কোটি ১৬ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে পোশাক পণ্য চীন ইউরোপের বাজারে রপ্তানি করেছে ২ হাজার ৭৯৭ কোটি ৯৬ লাখ ৯০ হাজার ডলার। আর বাংলাদেশ পোশাক পণ্য রপ্তানি করেছে ২ হাজার ১১৮ কোটি ৪২ লাখ ৪০ হাজার ডলার। ফলে ইউরোপের বাজারে পোশাক রপ্তানির শীর্ষে চীনের পরেই রয়েছে বাংলাদেশ।

ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়। তথ্য অনুসারে, গত বছরের (২০২২ সাল) জানুয়ারি থেকে নভেম্বর সময়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন বিশ্ব থেকে ৯৫.১৭ বিলিয়ন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে। যা আগের বছরের একই সময়ে ছিল ৭৭.৭৬ বিলিয়ন ডলার। শতাংশের হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ২২.৩৯ শতাংশ।

একই সময়ে ইইউ বাংলাদেশ থেকে ২১.১৮ বিলিয়ন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে। কারণ বাংলাদেশ ইইউর জন্য পোশাক আমদানির দ্বিতীয় বৃহত্তম উৎস। ২০২১ সালের একই সময়ের তুলনায় বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানি ৩৮.৩৯ শতাংশ বেড়েছে। ২০২১ সালের একই সময়ে ছিল ১৫.৩০ বিলিয়ন ডলার। যার পরিমাণ ১ হাজার ৫৩০ কোটি ৭৫ লাখ ৮০ হাজার ডলার।

অপর দিকে চীন ২৯.৪০ শতাংশ শেয়ার নিয়ে ইইউতে সর্ববৃহৎ পোশাক সরবরাহকারীর অবস্থান ধরে রেখেছে। ২০২২ সালের প্রথম এগারো মাসে চীন থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি ২৭.৯৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অর্থাৎ আগে বছরের চেয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৯.২৯শতাংশ।

একই সময়ে তুরস্ক থেকে আমদানিও পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ১১.৫৬ শতাংশ বেড়েছে। তুরস্ক থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি ১১.০৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ভারত থেকেও আমদানি ৪.৫৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যা আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ২১.৫২ শতাংশ। অন্যান্য শীর্ষ সরবরাহকারী দেশগুলোর মধ্যে কম্বোডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, মরক্কো, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া।

সর্বশেষ পাওয়া সংবাদ