শুক্রবার, ১২ জুন ২০২৬
শুক্রবার, ১২ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

ইন্টারনেট ব্যাংকিংয়ে ১ বছরে লেনদেন বেড়েছে ৭ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : দেশে ইন্টারনেট ব্যাংকিংয়ের জনপ্রিয়তা ব্যাপক হারে বাড়ছে। অনেকেই এখন বিভিন্ন আর্থিক সেবা পেতে কম্পিউটার ও মোবাইল অ্যাপ ব্যবহার করছে। গত ডিসেম্বরে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন হয়েছে ২৭ হাজার ৫৫৮ কোটি টাকা। এর আগে ২০২১ সালের ডিসেম্বরে লেনদেন হয়েছিলো ২০ হাজার ৫৫৮ কোটি টাকা। অর্থাৎ এক বছরে ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন বেড়েছে ৭ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই -ডিসেম্বর) ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪৮ কোটি টাকা। ডিসেম্বর মাসে লেনদেন হয়েছে ২৭ হাজার ৫৫৮ কোটি টাকা। ২০২১ সালের ডিসেম্বরে লেনদেনের পরিমাণ ছিলো ২০ হাজার ৫৫৮ কোটি টাকা। তারও আগের বছর ২০২০ সালের ডিসেম্বরে লেনদেন হয়েছিলো ৮ হাজার ৯২ কোটি টাকা।

ইন্টারনেট ব্যাংকিং সাধারণত অনলাইন ব্যাংকিং নামে অধিক পরিচিত। এর মাধ্যমে গ্রাহকরা আর্থিক লেনদেন ও বিল পেমেন্টসহ নানা ধরনের পরিষেবা সহজেই পান। স্ট্যান্ডার্ড চার্টার্ড ২ দশক আগে বাংলাদেশে ইন্টারনেট ব্যাংকিং চালু করে। তখন থেকেই দ্রুত গতিতে এটি দেশব্যাপী বহুল প্রচলিত হতে শুরু করে।

এদিকে করোনার সময়ে অনলাইন ব্যাংকিংয়ের ব্যবহার বিপুল পরিমাণে বেড়েছিলো। গত বছরের ডিসেম্বর শেষে গ্রাহক সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬২ লাখ ৫২ হাজারে দাড়িয়েছে। এর আগের বছর ২০২১ সালের ডিসেম্বরে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করা গ্রাহকের সংখ্যা ছিলো ৪৪ লাখ ৩৯ হাজার।

সর্বশেষ পাওয়া সংবাদ