বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

ভোমরায় ১৫০ কোটি টাকার পণ্য রফতানি আয় বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে (জুলাই-নভেম্বর) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পণ্য রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৫০ কোটি টাকারও বেশি বেড়েছে। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা এ তথ্য জানিয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, ভারতের বাজারে বাংলাদেশী পণ্যের চাহিদা থাকায় রফতানি আয় বেড়েছে। এলসি জটিলতাসহ নানা কারণে পণ্য আমদানি বাড়ছে না। এসব সমস্যা সমাধানের মাধ্যমে আমদানি সহজ করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা জানায়, চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই-নভেম্বর মাস পর্যন্ত এ বন্দর দিয়ে ১ লাখ ২৬ হাজার ৬৯৬ টন বাংলাদেশী পণ্য রফতানি হয়েছে। রফতানীকৃত এসব পণ্য থেকে আয় হয়েছে ১ হাজার ৪২৭ কোটি ৫২ লাখ টাকা। অন্যদিকে গত ২০২১-২২ অথর্বছরের প্রথম পাঁচ মাসে বন্দর দিয়ে পণ্য রফতানি হয়েছিল ১ লাখ ২৯ হাজার ৭৩৮ টন। এসব পণ্য থেকে আয় হয় ১ হাজার ২৬৯ কোটি ১২ লাখ টাকা। সে হিসেবে আয় বেড়েছে ১৫৮ কোটি ৪ লাখ টাকা।

এ বন্দর দিয়ে যেসব পণ্য রফতানি হয় তার মধ্যে অন্যতম গার্মেন্টস বর্জ্য, তাঁতের শাড়ি, রাইস ব্র্যান অয়েল, মধু, ক্লিনিক ক্লথ, পাটের সুতা, পাটের চট, নারকেলের শলা, প্রাণের জুস, লিচু ড্রিংকস, প্রাণের চানাচুর ও চিপস।

ভোমরা স্থলবন্দরের অন্যতম পণ্য আমদানি-রফতানিকারক প্রতিষ্ঠান মেসার্স গনি অ্যান্ড সন্সের ব্যবস্থাপক অশোক কুমার গণমাধ্যমকে জানান, গার্মেন্টস বর্জ্য, সুতার বর্জ্য ও রাইস ব্র্যান অয়েলসহ বিভিন্ন ধরনের পণ্য রফতানি করে তার প্রতিষ্ঠান। ভারতের বাজারে বাংলাদেশী পণ্যের চাহিদা ঊর্ধ্বমুখী থাকায় রফতানি আয় কিছুটা বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ