মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
অর্থ-বাণিজ্য

১০ মাসে তেল বিক্রিতে বিপিসির লোকসান ৯ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : ভোলায় তেলবাহী ট্যাংকারডুবির ঘটনায় মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিজেল বিক্রিতে লোকসানের কথা উল্লেখ করে বিপিসি চেয়ারম্যান বলেন, বর্তমানে ডিজেল বিক্রি করে বিপিসি এখনো প্রতি লিটারে ২-৩ টাকা লোকসান করছে। পেট্রল ও অকটেন বিক্রিতে অবশ্য লাভ করছে। এ কারণে জ্বালানি তেলের দাম আপাতত কমানোর কোনো সম্ভাবনা নেই।

এবিএম আজাদ বলেন, ‘পরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি আন্তর্জাতিক বাজারে ১০৩ ডলার থাকলে আমরা ব্রেক ইভেনে থাকি। কিন্তু এর বেশি হলেই লোকসান হয়।’

গত নভেম্বরে গড়ে ব্যারেলপ্রতি পরিশোধিত ডিজেলের দাম ১০৫ ডলার ছিল উল্লেখ করে তিনি বলেন, এখনো আমাদের প্রতি লিটার ডিজেল বিক্রিতে ২-৩ টাকা লোকসান হচ্ছে। গত নভেম্বরে অকটেন, পেট্রলসহ অন্যান্য তেল বিক্রি করে মুনাফা হয়েছে ১৯০ কোটি টাকা। কিন্তু একই সময়ে ডিজেলে লোকসান হয়েছে ২৩৩ কোটি টাকা। সব মিলিয়ে গত মাসে জ্বালানি তেল বিক্রি করে মোট ৪৩ কোটি টাকা লোকসান করেছে বিপিসি।

তেলবাহী জাহাজ দুর্ঘটনা নিয়ে বিপিসির চেয়ারম্যান বলেন, দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পাইপের মাধ্যমে কিছু তেল উদ্ধার করা হয়েছে। এতে নদীতে তেল ছড়িয়ে পড়েনি। বর্তমানে ট্যাংকারটির পেছনের অংশ ডুবে আছে। তবে ট্যাংকার থেকে কোনো তেল ছড়িয়ে পড়ছে না।

ভোলায় তেলের ট্যাংকারডুবিতে পরিবেশ দূষণের কোনো শঙ্কা নেই জানিয়ে এবিএম আজাদ বলেন, ঘটনা তদন্তে গঠন করা হয়েছে দুটি কমিটি। ট্যাংকারে আনুমানিক ১০টি চেম্বার ছিল। এর মধ্যে একটি চেম্বার সম্ভবত ক্ষতিগ্রস্ত হয়ে সেখান থেকে কিছু তেল মেঘনায় ছড়িয়ে পড়ে। এর পরিমাণ আনুমানিক এক থেকে দেড় হাজার লিটারের বেশি নয়। এর মধ্যে আবার কিছু তেল স্থানীয়ভাবে উদ্ধার করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ