শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন কার্যক্রম শুরু রোববার : শ্রমমন্ত্রী ১০ বিষয়ে ফেল, ফল জালিয়াতি করে পাস! - শিক্ষার্থীসহ শিক্ষা বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা, প্রোগ্রামারদের ভূমিকা নিয়ে প্রশ্ন গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত,আহত ৩ নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ ২ জীবদ্দশায় স্বদেশে ফেরার আকুতি ব্যর্থ - মৃত্যুর পর মর্গে বন্দি ভারতীয় দুই নাগরিকের মরদেহ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ - কোন বোর্ডে পাসের হার কত দেশের বাজারে কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত?
advertisement
অর্থ-বাণিজ্য

মনোহরদীতে ব্রয়লার মুরগীর দাম বৃদ্ধির নতুন রেকর্ড

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে সব সময়ের সব রেকর্ড ভঙ্গ করে খুচরা বাজারে সোমবার (৬ ফেব্রয়ারি) ব্রয়লার মুরগী ২শ’ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগী ওই দামে বিক্রি হতে দেখা যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগী ১৯০ টাকা থেকে ২শ’ টাকা বিক্রি হচ্ছে। মনোহরদী বাজারের ব্রয়লার মুরগী ব্যবসায়ী মনিরজ্জামানের পুত্র সাগর জানায়,খামারে ব্রয়লার মুরগী পাওয়াই যাচ্ছে না।

মনতলা গ্রামের বৃরয়লার মুরগীর খামারী বিপুল (৩০) জানান, তিনি দুটি খামারে ৩/৪ হাজার মুরগী পালন করে থাকেন। চলতি মৌসুমে তিনি একটি শেডে মাত্র হাজার খানেক মুরগী তুলেছেন। বিভিন্ন রোগে মড়ক লাগা, বাচ্চা, খাবার, ওষুধসহ সব সামগ্রীর দাম বৃদ্ধি ইত্যাদি কারনে অনেক খামারী শেড বন্ধ রেখেছেন। ফলে এ মূল্য বৃদ্ধি।

মনতলা নতুন বাজারের পোল্ট্রি ব্যবসায়ী জহিরের বক্তব্যও প্রায় একই।

মনোহরদী পৌর এলাকার চন্দনবাড়ীর জমজম হ্যাচারীর মালিক সাবেক পৌর কমিশনার জজ মিয়া জানান, মুরগীর বাচ্চা,খাবার সব কিছুরই দাম বেড়েছে। ফলে মুরগীর বাজারে এ অগ্নি পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গত কিছুদিন ধরে স্থানীয় বাজারে ব্রয়লার মুরগী খুচরো ১৬০ টাকা কেজি থেকে শুর করে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিলো। আজ এক লাফে সেটি ২ শ’ টাকা কেজি দরে উঠে যায়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ