বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

শরীয়াভিত্তিক ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক আরো টাকা দিবে

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি বেশ কয়েকটি ব্যাংকের ঋণ জালিয়াতির তথ্য প্রকাশ পেয়েছে। এর ফলে শরীয়াভিত্তিক ব্যাংকগুলো থেকে আমানত তুলে নিচ্ছে মানুষ। এতে তারল্য সংকটে পড়েছে ব্যাংকগুলো। যে কারণে এসব ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিতে নতুন নতুন ফান্ড গঠন করছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৫ ফেব্রুয়ারী) শরীয়াভিত্তিক ব্যাংকগুলোকে তারল্য সুবিধা দিতে ‘মুদারাবাহ লিক্যুইটি সাপোর্ট’ নামে নতুন ফান্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে শরীয়াভিত্তিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত একটি সার্কুলার পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, শরীয়াভিত্তিক ব্যাংকগুলোর সুষ্ঠু তারল্য ব্যবস্থাপনা ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে ৭, ১৪ ও ২৮ দিন মেয়াদী বিশেষ তারল্য সুবিধা ‘মুদারাবাহ লিক্যুইটি সাপোর্ট’ গঠন করা হয়েছে। শরীয়াভিত্তিক ব্যাংকগুলো সপ্তাহের সকল কার্যদিবসে নিয়মিতভাবে এই সুবিধার জন্য আবেদন করতে পারবে।

জানা যায়, সম্প্রতি শরীয়াভিত্তিক কয়েকটি ব্যাংকের ব্যাপক ঋণ জালিয়াতির তথ্য প্রকাশ পায়। এর ফলে হু হু করে বাড়তে থাকে আমানত তোলার পরিমাণ। এরপরেই এসব ব্যাংকগুলো হঠাৎ তারল্য-সংকটে পড়ে। সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক গত ৫ ডিসেম্বর শরীয়াভিত্তিক ব্যাংকগুলোকে ধার দিতে ‘ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটি’ নামে একটি ফান্ড গঠন করে। এ সুবিধার আওতায় ইসলামি ব্যাংকগুলো সুকুক (শরিয়াহভিত্তিক বিনিয়োগ বন্ড) জমা দিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার নিতো। এই ধারের মেয়াদ ছিলো ১৪ দিন।

আমানত তুলে নেওয়াসহ নানা কারণে বেশ কয়েকটি শরীয়াভিত্তিক ব্যাংকের সুকুকের বিপরীতে ধার নেওয়ার লিমিটও শেষ হয়ে গেছে। যে কারণে নতুন করে তাদের জন্য এই ফান্ড গঠন করা হয়েছে। নতুন এই ফান্ড থেকে তারা ২৮ দিন মেয়াদে ধার বা ঋণ নিতে পারবে।

সর্বশেষ পাওয়া সংবাদ