বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনাম
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ কমলো এলপি গ্যাসের দাম হলি আর্টিজান ট্র্যাজেডির ১০ বছর - নিহত ৭ জাপানি নাগরিকের প্রতি জাইকার গভীর শ্রদ্ধা তিস্তা প্রকল্পে বাংলাদেশের অনুরোধেই কাজ করবে চীন: চীনা রাষ্ট্রদূত
advertisement
অর্থ-বাণিজ্য

এলএনজি উৎপাদনে রাশিয়ার রেকর্ড

কর্পোরেট ডেস্ক : তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদনে রেকর্ড করেছে রাশিয়া। ২০২২ সালে দেশটির উৎপাদন বেড়েছে ৮.১ শতাংশ। এ সময় ৩২.৫ মিলিয়ন টন এলএনজির উৎপাদন হয় দেশটিতে। রুশ পরিসংখ্যান সার্ভিস রোসট্যাট এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে। খবর রাশিয়া টুডের।

যদিও ২০২১ সালের তুলনায় গত বছরের ডিসেম্বরে এলএনজির উৎপাদন ৪.৮ শতাংশ কম ছিল। তবে তা নভেম্বরের চেয়ে কিছুটা বেশি ছিল।

তিবেদনে বলা হয়, শাখালিন-৩ প্ল্যান্ট থেকে ১১.৫ মিলিয়ন টন এলএনজি উৎপাদন করা হয়।

পরিসংখ্যান সার্ভিস জানায়, ২০২২ সালে রেকর্ড উৎপাদনের কারণ হলো মেরামতের কাজ কমানো। এর আগে ২০২১ সালে রক্ষণাবেক্ষণের জন্য ব্যাপক কাজ করতে হয়।

রোসট্যাটের তথ্য অনুযায়ী, ২০২১ সালে রাশিয়ায় ৩০.১ মিলিয়ন টন এলএনজি উৎপাদন হয়। যদিও ২০২০ সালে উৎপাদন ২০২১ সালের তুলনায় একটু বেশি ছিল।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এর আগে বলেন, ২০২২ সালে এলএনজি রপ্তানি ৮ শতাংশ বেড়ে ৪৬ বিলিয়ন ঘনমিটারে পৌঁছেছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকেই বিশ্বজুড়ে জ্বালানির ক্ষেত্রে অস্থিরতা শুরু হয়। এরই মধ্যে জ্বালানিকে কেন্দ্র করে দেশে দেশে মূল্যস্ফীতি বেড়ে আকাশচুম্বী হয়েছে। তবে এর প্রধান কারণ হলো যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা।

সর্বশেষ পাওয়া সংবাদ