বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

ভোমরায় ৭ মাসে ৫০০ কোটি টাকার বেশি চাল আমদানি

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বেড়েছে চাল আমদানি। চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে ৫০০ কোটি টাকার বেশি চাল আমদানি হয়েছে এ বন্দর দিয়ে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানি বেড়েছে প্রায় ৩০ শতাংশ। আমদানীকৃত চালের মধ্যে রয়েছে মিনিকেট, নাজিরশাইল, স্বর্ণা, রত্না ও জামাইবাবু।

এ বিষয়ে ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, দেশীয় বাজারে চালের চাহিদা বেশি থাকায় আমদানি বেড়েছে। এলসি ও ডলার সংকট না থাকলে আমদানি আরো বাড়ার সম্ভাবনা ছিল।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই-জানুয়ারি সাত মাসে ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি হয়েছে ১ লাখ ২৪ হাজার ৪০৫ টন, যার আমদানি মূল্য ৫০১ কোটি ৪৪ লাখ টাকা। এখান থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৩১ কোটি ৯ লাখ টাকা। অন্যদিকে গত ২০২১-২২ অর্থবছরের প্রথম সাত মাসে এ বন্দর দিয়ে আমদানি হয়েছে ৮৫ হাজার ৩১২ টন চাল, যার আমদানি মূল্য ছিল ২৯৫ কোটি ৬১ লাখ টাকা। আমদানীকৃত এসব চাল থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৪৪ কোটি ৩৪ লাখ টাকা। পরিমাণের দিক থেকে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে চাল আমদানি গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩৯ হাজার ৯৩ টন।

ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত কাস্টমসের ডেপুটি সহকারী কমিশনার নেয়ামুল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম সাত মাসে এ বন্দর দিয়ে চাল আমদানি বেড়েছে। বাজারের ঊর্ধ্বমুখী চাহিদা আমদানি বৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ