বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনাম
তিস্তা প্রকল্পে বাংলাদেশের অনুরোধেই কাজ করবে চীন: চীনা রাষ্ট্রদূত স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’ ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ নরসিংদীর প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বিকন ফার্মায় কোম্পানি সচিব নিয়োগ ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার
advertisement
অর্থ-বাণিজ্য

স্বর্ণের দাম কমলো

অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশের বাজারে রেকর্ড বৃদ্ধির পর স্বর্ণের দাম এবার কিছুটা কমলো। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২ হাজার ২৬২ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। নতুন এ দাম রোববার (৫ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। পরে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা বিজ্ঞপ্তিতে দাম কমানোর সিদ্ধান্ত জানানো হয়।

নতুন দাম অনুসারে, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম কমে হয়েছে ৭ হাজার ৯১০ টাকা; শনিবার পর্যন্ত যা ছিল ৮ হাজার ১০ টাকা। ২১ ক্যারেট মানের প্রতি গ্রাম স্বর্ণের নতুন দাম কমে হয়েছে ৭ হাজার ৫৫০ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হয়েছে ৬ হাজার ৪৭০ টাকা। নতুন দর অনুসারে সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম হয়েছে ৫ হাজার ৩৯০ টাকা।

ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ১৪৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ১৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১২০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯০ টাকা।

এর আগে চলতি বছরের ৮ ও ১৫ জানুয়ারি এবং গত বছরের ৪ ও ৩০ ডিসেম্বর, ১৩ ও ১৮ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। আর তাতে দুই মাসের ব্যবধানে দেশের বাজারে ছয় দফা এই ধাতুটির দাম বৃদ্ধি পায়। লাফিয়ে লাফিয়ে দাম বাড়ার কারণে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ মূল্যে পৌঁছে যায় স্বর্ণ।

image-26

সর্বশেষ পাওয়া সংবাদ