সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম পুনরায় চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট, বাংলাদেশ-জাপান সম্পর্কের নতুন দিগন্ত চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু: স্বস্তিতে প্রায় লাখো পরীক্ষার্থী Un-Audited Consolidated Financial Statements of RAK Ceramics (Bangladesh) Ltd. ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
advertisement
অর্থ-বাণিজ্য

আর্ন্তজাতিক বাণিজ্য মেলায় শ্রেষ্ঠ প্যাভিলিয়ন পুরস্কার পেল ডায়মন্ড ওয়ার্ল্ড

নিজস্ব প্রতিবেদক : শেষ হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) ২৭তম আসর। বরাবরের মতো মেলার এই আসরেও দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে ছিল বাংলাদেশের সর্ববৃহৎ এবং এদেশে জুয়েলারীতে প্রথম ISO সার্টিফাইড গোল্ড, ডায়মন্ড ও প্লাটিনাম বিক্রয়, বিপণন ও প্রস্তুতকারী কোম্পানী ডায়মন্ড ওয়ার্ল্ড।  

মঙ্গলবার (৩১ জানুয়ারী/২০২৩) রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার সমাপনী অনুষ্ঠানে মেলায় বিরল ও  অতিমূল্যবান হীরার প্রদর্শন, গ্রাহক সেবা ও প্যাভিলিয়ন তৈরীতে নান্দনিকতা ও শৈল্পিকতার পরিচয় তুলে ধরার কারণে শ্রেষ্ঠ প্রিমিয়ার প্যাভিলিয়ন পুরস্কারে ভূষিত হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আহমেদ বাবু। বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইপিবি’র ভাইস-চেয়ারম্যান এএইচএম আহসান।

অতিথিদের কাছ থেকে শ্রেষ্ঠ প্রিমিয়ার প্যাভিলিয়ন পুরস্কারের ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন ডায়মন্ড ওয়ার্ল্ড এর ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। এ সময়ে তিনি সকলকে ডায়মন্ড ওয়ার্ল্ড এর পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। বাণিজ্য মেলায় দেশি-বিদেশি দর্শনার্থীদের নজর কাড়ে ডায়মন্ড ওয়ার্ল্ড এর বিশ্বমানের গহনা, ক্রেতা বান্ধব মূল্য তালিকা ও বিভিন্ন আকর্ষনীয় অফার।

গত ১ জানুয়ারী মেলা প্রাঙ্গণে প্রবেশের মুখেই প্যাভিলিয়ন নম্বর ১ এ তৈরীকৃত ডায়মন্ড ওয়ার্ল্ড এর  শোরুমের ফিতা কেটে উদ্বোধন করেছিলেন বাণিজ্য মন্ত্রী, উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট জসিম উদ্দিন, সিনিয়র বাণিজ্য সচিব তপন কান্তি এবং ইপিবি এর ভাইস-চেয়ারম্যান এ.এইচ. এম আহসান ও ইপিবি এর সচিব ইফতেখার আহমেদ চৌধুরী।

উদ্বোধনকালে উপস্থিত সকলেই ডায়মন্ড ওয়ার্ল্ড এর শোরুমের প্রশংসা করেন। অতিথিরা বলেন এ ধরণের একটি প্যাভিলিয়ন মেলার সৌন্দর্য্যকে আরো বাড়িয়ে দিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ