সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম পুনরায় চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট, বাংলাদেশ-জাপান সম্পর্কের নতুন দিগন্ত চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু: স্বস্তিতে প্রায় লাখো পরীক্ষার্থী Un-Audited Consolidated Financial Statements of RAK Ceramics (Bangladesh) Ltd. ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
advertisement
অর্থ-বাণিজ্য

বেনাপোল দিয়ে এলো টিসিবির ৩৮০০ মেট্রিক টন মসুরের ডাল

বেনাপোল প্রতিনিধি : দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তিন হাজার ৮০০ মেট্রিক টন মসুরের ডাল আমদানি করেছে। প্রতি মেট্রিক টন মসুরের ডাল ১১৩৬.১৩ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হয়।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে এসব মসুরের ডাল বেনাপোল বন্দর থেকে খালাস নিতে দেখা যায়। এসব মুসুরের ডাল টিসিবি দেশের বিভিন্ন স্থানে সরকারি মূল্যে খোলা বাজারে অন্যান্য পণ্যের সাথে বিক্রি করবে। এর আগে গত ২১ ডিসেম্বর তিন হাজার ২০০ মেট্রিক টন মুসুরের ডাল ও ৪ ডিসেম্বর দুই হাজার ২১১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে টিসিবি।

বেনাপোল বন্দর থেকে এ মুসুরের ডাল খালাস নিতে বেনাপোল কাস্টমস হাউজে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন কনফিডেন্স ট্রেড এ্যাসোসিয়েট নামের একটি সিএন্ডএফ এজেন্ট।

এ সিএন্ডএফ এজেন্টের ম্যানেজার মুর্তজা শরীফ বলেন, সরকার দ্বিতীয় ধাপে আবারো ৪ হাজার মেট্রিক টন মুসুরের ডাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করেছে। যার মধ্যে ১১০টি ভারতীয় ট্রাকে তিন হাজার ৮০০ মেট্রিক টন মুসুরের ডাল বেনাপোল বন্দরে এসে পৌছেছে। তিন হাজার ৮০০ মেট্রিক টন মসুরের ডাল খালাস হচ্ছে। পরবতীতে বাকি ২০০ টন মুসুরের ডাল আসবে বলেও তিনি জানান।

তিনি আরও জানান, এ মসুরের ডাল আমদানি করতে প্রতি কেজি খরচ পড়ছে ১২৫ টাকা। এ বন্দর থেকে মসুরের ডাল দ্রুত খালাস করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল জানান, ভারত থেকে তিন হাজার ৮০০ মেট্রিক টন টিসিবির মসুরের ডাল আমদানি হয়েছে। বন্দর থেকে দ্রুত এ মসুরের ডাল ছাড় হয়ে দেশের বিভিন্ন স্থানে পৌঁছাতে পারে, সে জন্য তারা সব ধরনের সহযোগিতা করছেন বলে জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ