সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম পুনরায় চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট, বাংলাদেশ-জাপান সম্পর্কের নতুন দিগন্ত চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু: স্বস্তিতে প্রায় লাখো পরীক্ষার্থী Un-Audited Consolidated Financial Statements of RAK Ceramics (Bangladesh) Ltd. ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
advertisement
অর্থ-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক : অবশেষে আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম কমলো। বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক চীনে শক্ত ধাতুটির চাহিদা কিছুটা হ্রাস পেয়েছে। ফলে লৌহ আকরিকের দর নিম্নমুখী হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে (এসজিএক্স) বেঞ্চমার্ক আকরিক লোহার চুক্তি মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৯ শতাংশ। টনপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১২৭ ডলারে। চীনে এখন ইস্পাত উৎপাদন ধীর হয়েছে। ফলে আকরিক লোহার চাহিদা কমেছে। স্বাভাবিকভাবেই দামি ধাতুটির দাম পড়েছে।

কিছু দিন আগে করোনা বিধিনিষেধ তুলে নেয় চীন। ফলে দেশটির শিল্প-কারখানায় পুনরায় কার্যক্রম শুরু হয়। এতে আকরিকের লোহার দাম দ্রুতগতিতে বাড়তে থাকে। প্রতি টনের মূল্য ১৩০ ডলারের ওপরে উঠে যায়।পরিপ্রেক্ষিতে তাতে লাগাম টানার ঘোষণা দেয় চীনা সরকার। যে কারণেও কঠিন ধাতুটির দরপতন হয়েছে। তবে কী পরিমাণ মূল্য কমানো হবে তা জানায়নি তারা।

ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে ঝংঝোউ ফিউচার্সের বিশ্লেষকরা বলেন, আকরিক লোহার দাম আরও কমার ঝুঁকি এখনো আছে।

সর্বশেষ পাওয়া সংবাদ