সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম পুনরায় চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট, বাংলাদেশ-জাপান সম্পর্কের নতুন দিগন্ত চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু: স্বস্তিতে প্রায় লাখো পরীক্ষার্থী Un-Audited Consolidated Financial Statements of RAK Ceramics (Bangladesh) Ltd. ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
advertisement
অর্থ-বাণিজ্য

পিন নম্বর ছাড়াই সব কার্ডে লেনদেনের সুযোগ

নিজস্ব প্রতিবেদক : এখন থেকে পিন নম্বর ছাড়াই সব ধরনের কার্ডে ৫ হাজার টাকা পর্যন্ত স্পর্শহীন লেনদেন করা যাবে। আগে শুধু ক্রেডিট কার্ডে পিন ছাড়া স্পর্শহীন লেনদেন করার সুযোগ ছিল। এখন থেকে সব ধরনের কার্ডে লেনদেন করা যাবে।

ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্তের ফলে কার্ডের পিন ছাড়াও যে কেউ ৫ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ বিষয়ে নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে। এ সিদ্ধান্তের ফলে ডিজিটাল লেনদেন আগের চেয়ে অনেক সহজ হবে।

সার্কুলারে বলা হয়েছে, ক্রেডিট কার্ড ছাড়াও ডেবিট ও প্রিপেইড কার্ডে এখন থেকে পিন ছাড়া স্পর্শহীন লেনদেন করতে পারবেন সব ব্যাংকের গ্রাহকেরা। একবারে লেনদেন করা যাবে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত।

সর্বশেষ পাওয়া সংবাদ