শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
অর্থ-বাণিজ্য

আবারও বাড়লো রফতানি আয়ের ডলারের দাম

নিজস্ব প্রতিবেদক : ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে জড়িত ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) রফতানিকারকদের জন্য ডলারের দাম আরেক দফা বাড়িয়েছে। ফলে এখন থেকে রফতানিকারকরা প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০৩ টাকা।

নতুন এ সিদ্ধান্ত বুধবার (১ ফেব্রুয়ারি) কার্যকর হয়েছে।

এবিবি ও বাফেদা’র নেতারা গত মঙ্গলবার ডলারের দাম নির্ধারণে বৈঠকে বসেন। ওই বৈঠকে রফতানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম এক টাকা বাড়ানো হয়। বুধবার বাফেদা ও এবিবি সব ব্যাংককে চিঠি দিয়ে তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বাফেদার চিঠিতে বলা হয়, এখন থেকে রফতানি আয়ের ক্ষেত্রে রফতানিকারকদের জন্য প্রতি ডলারের দাম হবে ১০৩ টাকা। গত জানুয়ারিতে রফতানি আয়ের বিপরীতে ডলারের দাম ১০২ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগের মাসে রফতানি আয়ে প্রতি ডলারের দাম ছিল ১০১ টাকা। নতুন সিদ্ধান্তের ফলে রফতানিকারকেরা আগের তুলনায় বেশি অর্থ পাবেন।

রেমিট্যান্স তথা প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দাম আগের মতো ১০৭ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ প্রবাসীরা বৈধ পথে বিদেশ থেকে যে ডলার পাঠাবেন, তার বিপরীতে প্রতি ডলারের জন্য ১০৭ টাকা করে পাবেন উপকারভোগীরা। এ ছাড়া আমদানির দায় পরিশোধের ক্ষেত্রে ডলারের মূল্য হবে প্রবাসী ও রফতানি আয়ের জন্য ঠিক করা দামের গড়ের চেয়ে ৫০ পয়সা বেশি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ