সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম পুনরায় চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট, বাংলাদেশ-জাপান সম্পর্কের নতুন দিগন্ত চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু: স্বস্তিতে প্রায় লাখো পরীক্ষার্থী Un-Audited Consolidated Financial Statements of RAK Ceramics (Bangladesh) Ltd. ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
advertisement
অর্থ-বাণিজ্য

ভোমরায় আদা আমদানি কমেছে ৭০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি আগের বছরের একই সময়ের তুলনায় আদা আমদানি কমেছে অন্তত ৭০ শতাংশ।

ব্যবসায়ী ও আমদানিকারকরা জানিয়েছেন, ভারতে সরবরাহ কম থাকা, এলসি জটিলতা ও ডলার সংকটই মূলত মসলাজাত পণ্যটির আমদানি কমার মূল কারণ।

আমদানি কমে যাওয়ায় দেশের বিভিন্ন বাজারে আদার দামে ঊর্ধ্বমুখিতা দেখা দিয়েছে। এক মাসের ব্যবধানে প্রতি কেজিতে দাম ৩০-৪০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা।

ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব বিভাগের তথ্যে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত এ বন্দর দিয়ে আমদানি করা আদার পরিমাণ ছিল ৪৩ হাজার ৩৭৫ টন, যার আমদানি মূল্য ছিল ৩৬৪ কোটি ৪৪ লাখ টাকা। এখান থেকে সরকারের রাজস্ব আয় হয়েছিল ১৮ কোটি ৩২ লাখ টাকা। চলতি ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে এ বন্দর দিয়ে আদা আমদানি হয়েছে ১৩ হাজার ৪৫৪ টন, যার আমদানি মূল্য ১৩৮ কোটি ১৭ লাখ টাকা। আমদানীকৃত এই পণ্য থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৬ কোটি ৯১ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছরে আদা আমদানি কমেছে ২৯ হাজার ৯২১ টন। পণ্যটি থেকে সরকারের রাজস্ব কমেছে ১১ কোটি ৪১ লাখ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ