বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

বাণিজ্য মেলায় প্রিমিয়ার প্যাভিলিয়ন B-ক্যাটাগরীতে বিসিকের ট্রফি অর্জন

নিজস্ব প্রতিবেদক : ২৭ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৩-এ অংশগ্রহণ করে বিসিক প্রিমিয়ার প্যাভিলিয়ন B- ক্যাটাগরীতে “৩য় বেস্ট প্রিমিয়ার প্যাভিলিয়ন” ট্রফি অর্জন করেছে।

মেলার সমাপনী দিনে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে প্যাভিলিয়নের নির্মাণশৈলী ও নান্দনিকতা এবং জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরুপ পুরস্কার প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপি, মাননীয় মন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী, জনাব টিপু মুনশি, এমপি।

বিসিক কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের মুখ্য পোষক প্রতিষ্ঠান হিসেবে তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও বিপণনে সহায়তাকরনের লক্ষ্যে দেশব্যাপী মেলা/প্রদর্শনী/ক্রেতা-বিক্রেতা সম্মিলন নিয়মিতভাবে আয়োজন করে থাকে।

এরই ধারাবাহিকতায় এবারের বাণিজ্য মেলায় বিসিক প্যাভিলিয়নে সিএমএসএমই শিল্পখাতের উদ্যোক্তাদের উৎপাদিত পন্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ প্রদান করা হয়। ফলশ্রুতিতে উদ্যোক্তাদের পণ্য বিক্রয়ের পাশাপাশি পণ্যের পরিচিতি এবং ক্রয়াদেশ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হয়। যা তাদেরকে বৈচিত্রময় পণ্য উৎপাদনে বহুগুণে উৎসাহিত করবে।

সর্বশেষ পাওয়া সংবাদ