সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে সম্প্রচার নয়, বিজ্ঞাপন থেকে বড় মুনাফা অর্জনের লক্ষ্য সরকারের সূচকের পতনে কমেছে লেনদেন আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ৫৬ বছরে ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক
advertisement
অর্থ-বাণিজ্য

বাণিজ্য মেলায় ৩০০ কোটি টাকার রপ্তানি আদেশ

নিজস্ব প্রতিবেদক : এবারের বাণিজ্য মেলায় ৩০০ কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে। এছাড়া, মেলায় আনুমানিক ১০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব তথ্য জানিয়েছেন।

মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আহমেদ বাবু। সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতিবারের মতো এবারও মেলায় নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। এ প্যাভিলিয়নের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ, স্বাধীনতা সংগ্রাম, উন্নত শিল্পসমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে তার অবদান ও ভাবনা ইত্যাদিকে সবার কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্যাভিলিয়নে বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক বিভিন্ন আলোকচিত্র প্রদর্শন ছাড়াও বঙ্গবন্ধু সম্পর্কিত পুস্তকাদি এবং তার জীবন ও কর্মভিত্তিক তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, মেলা ঢাকা থেকে দূরে নয়। মেলায় সাধারণ দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে মেলা প্রাঙ্গণ পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক বিআরটিসির ডেডিকেটেড শাটল বাস রাখা হয়।

টিপু মুনশি বলেন, আমাদের এ বছর রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৭ বিলিয়ন ডলার। যে ৭ মাস অতিক্রম করেছে, এ সময় যে পরিমাণ রপ্তানি হয়েছে, তাতে আমরা আশা করছি, বছর শেষে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারব।

তিনি বলেন, দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ১৯৯৫ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা হচ্ছে, যা দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে অবদান রাখার পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে।

এবারের মেলার দেশি-বিদেশি মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন ছিল। এর মধ্যে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া, ভারতসহ ১০ দেশের ১৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

মেলার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরির সেরা প্যাভিলিয়ন, স্টল ও প্রতিষ্ঠানকে ট্রফি প্রদানের মাধ্যমে স্বীকৃতি প্রদান করা হবে। প্রথম পুরস্কার হিসেবে বিভিন্ন ক্যাটাগরির ১০টি সেরা প্যাভিলিয়ন ও স্টলকে গোল্ড কালার ট্রফি দেওয়া হবে। দ্বিতীয় পুরস্কার হিসেবে সিলভার কালার ট্রফি দেওয়া হবে প্রদান করা হবে বিভিন্ন ক্যাটাগরির ১৩টি প্যাভিলিয়ন ও স্টলকে। তৃতীয় পুরস্কার হিসেবে ব্রোঞ্জ কালার ট্রফি দেওয়া হবে বিভিন্ন ক্যাটাগরির ১১টি প্যাভিলিয়ন ও স্টলকে।

সর্বশেষ পাওয়া সংবাদ