মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
অর্থ-বাণিজ্য

সরকারি উদ্যোগ ও বেসরকারি খাতের দূরত্ব কমাতে আইআইএফসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

'ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি' (আইআইএফসি) বেসরকারি খাতের নেতৃবৃন্দের সাথে একটি 'মিট অ্যান্ড গ্রিট' অনুষ্ঠানের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অধীনস্থ প্রতিষ্ঠান।

শনিবার (১৭ অক্টোবর) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের মধুমতি হলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নীতি সংস্কারের ক্ষেত্রে সরকারি উদ্যোগ ও বেসরকারি খাতের চাহিদার দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সরকারি-বেসরকারি খাতের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইএফসির চেয়ারম্যান ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের প্রশাসক ও আইআইএফসির পরিচালক মো. ফজলুল হক এবং এমসিসিআই এর সাবেক সভাপতি ও আইআইএফসির পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর।

অনুষ্ঠানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)-এর শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন। এছাড়া আইআইএফসির পরিচালনা পর্ষদের সদস্য, উর্ধ্বতন কর্মকর্তা ও খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

সেশনে দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি খাত চিহ্নিত করেন বেসরকারি খাতের প্রতিনিধিরা। তারা সুশাসন, দক্ষতা উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা, লজিস্টিকস ও পরিবহন খাতের উন্নয়ন, অর্থায়নের সহজলভ্যতা এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার ওপর বিশেষ জোর দেন। একই সাথে তারা মেধাসম্পদ অধিকার ( আইপিআর) বিষয়ে সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি সেবা সুসংহত করার আহ্বান জানান।

ব্যবসায়ী নেতারা সরকারি নীতি নির্ধারণে বেসরকারি খাতের সাথে পরামর্শ বৃদ্ধি, যৌথ উদ্যোগে প্রকল্প প্রণয়ন, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি মডেলের কার্যকর প্রয়োগ এবং যৌথ বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ