শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক নয়াদিল্লিতে বিক্ষোভ - মমতার পর এবার অরবিন্দ কেজরিওয়াল আটক হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রতিবেশীর ঘর বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন সোহাগ শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ১ প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর পার্বত্য চট্টগ্রামে জ্বালানি উন্নয়নে এডিবির ১৭৫ মিলিয়ন ডলার ঋণ সহায়তা গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন করল আইএফআইসি ব্যাংক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
advertisement
অর্থ-বাণিজ্য

পার্বত্য চট্টগ্রামে জ্বালানি উন্নয়নে এডিবির ১৭৫ মিলিয়ন ডলার ঋণ সহায়তা

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই জ্বালানি উন্নয়ন ও স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত ৭ অক্টোবর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্ল রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং স্বাক্ষর করেন।

এ ছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) পক্ষে ঋণচুক্তিতে স্বাক্ষর করেন বোর্ডের সচিব (অতিরিক্ত দায়িত্ব) আফরোজা সুলতানা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিউবোর সদস্য (বিতরণ) মো. আ. বাছিদসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য, দুর্গম জনপদ এবং প্রত্যন্ত এলাকায় জ্বালানি সুবিধা সম্প্রসারণের প্রয়োজনীয়তা বিবেচনায় টেকসই জ্বালানি উন্নয়ন এ অঞ্চলের সামগ্রিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ।

নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং বিভিন্ন সামাজিক সেবা কার্যক্রম পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

এ প্রেক্ষাপটে টেকসই জ্বালানি উন্নয়ন ও কমিউনিটির ক্ষমতায়ন প্রকল্পটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জ্বালানি খাতের উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির উদ্যোগকে এগিয়ে নিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এডিবির ঋণ সহায়তায় প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলে জ্বালানি উন্নয়ন কার্যক্রম জোরদার করার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

এশীয় উন্নয়ন ব্যাংক এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ঋণ, অনুদান এবং কারিগরি সহায়তা দিয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খাতেও সংস্থাটি দীর্ঘদিন ধরে অর্থায়ন ও সহযোগিতা প্রদান করে আসছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ