মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
অর্থ-বাণিজ্য

দুই দিন বন্ধ থাকার পর সচল কিউ-ক্যাশের সেবা, ভোগান্তি শেষ ৩০ ব্যাংকের গ্রাহকদের

প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ ও সিস্টেম মাইগ্রেশনের কাজ শেষে পুরোপুরি চালু হয়েছে পেমেন্ট নেটওয়ার্ক কিউ-ক্যাশের (Q-Cash) সব সেবা। এর ফলে এই নেটওয়ার্কের আওতাধীন ৩০টি ব্যাংকের গ্রাহকরা এখন থেকে এটিএম, কার্ড ও ডিজিটাল মাধ্যমে আগের মতো স্বাভাবিক লেনদেন করতে পারছেন।

বুধবার (৭ অক্টোবর) বিভিন্ন ব্যাংক খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে তাদের গ্রাহকদের কার্ড ও ডিজিটাল লেনদেন সেবা সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (ITC) জানায়, তাদের সব সেবা এখন সম্পূর্ণরূপে কার্যকর রয়েছে। ব্যাংক এশিয়া জানিয়েছে, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর কোডভিত্তিক সেবাগুলোও এখন পুরোপুরি সচল।

ভোগান্তি ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ:
কিউ-ক্যাশ নেটওয়ার্কে প্রযুক্তিগত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে নির্দিষ্ট কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম ও এনপিএসবি-সংক্রান্ত সেবা সাময়িকভাবে বিঘ্নিত হয়। আকস্মিক এই ত্রুটির ফলে এটিএম বুথ থেকে টাকা তোলা, কার্ডের মাধ্যমে কেনাকাটা এবং বিভিন্ন ডিজিটাল লেনদেন করতে গিয়ে মারাত্মক ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার রাতে কিউ-ক্যাশ নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে বাংলাদেশ ব্যাংকে তলব করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে স্যুইচিংসহ কার্ড-সংশ্লিষ্ট সব সেবা দ্রুত চালুর কঠোর নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনার পরই নেটওয়ার্কের কাজ ত্বরান্বিত হয় এবং ধীরে ধীরে সব ব্যাংকের সেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ