শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত রাজনৈতিক বৈষম্য হবে না - ৪৯তম বিসিএসের 'বাদ পড়া' ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের এন্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৯তম সভা অনুষ্ঠিত জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো যৌথ অভিযান নয় - আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন-সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর ভালুকায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ - কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
advertisement
অর্থ-বাণিজ্য

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অক্টোবর মাসের জন্য ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক পত্রের মাধ্যমে এ দাম অপরিবর্তিত রাখার কথা জানানো হয়েছে। যা বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে কার্যকর হবে।

পত্র অনুযায়ী, প্রতি লিটার ডিজেল দাম ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়, যা ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। ওই সময় প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা করা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ