মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অস্কারের ৯৯তম আসরে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা ভারতীয় হাইকমিশনার - প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি আইএফআইসি ব্যাংকের গবেষণা অনুদান ও বৃত্তি পেলেন ঢাবির ৮০ শিক্ষার্থী নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১৭১ মশিহর সিকিউরিটিজের পাওনাদারদের অর্থ প্রদানের কার্যক্রম শুরু
advertisement
অর্থ-বাণিজ্য

অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ আগামী অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা ‘রোসাটম’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, অক্টোবর মাসে শুরু হয়ে জ্বালানি সরবরাহ কার্যক্রম পুরো ডিসেম্বর মাসজুড়ে চলবে এবং ডিসেম্বরের শেষ নাগাদ এই সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

রোসাটম জানিয়েছে, চুক্তির শর্ত ও প্রকল্পের সময়সূচি অনুযায়ী কয়েকটি ফ্লাইটে এ জ্বালানি পাঠানো হবে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান বাংলাদেশে পৌঁছায়। ওই সময় আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির গ্র্যাজুয়েশন সনদ হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটির দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা এক হাজার ২০০ মেগাওয়াট। সব মিলিয়ে কেন্দ্রটি থেকে দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।

প্রকল্পটির জেনারেল ডিজাইনার ও প্রধান ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছে রোসাটমের প্রকৌশল শাখা। দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু হলে কেন্দ্রটির কমিশনিং কার্যক্রমের পরবর্তী ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ