বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বাড়াতে পুলিশের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু পদোন্নতি নিয়ে শিহাবের আপিল, ‘বিধিবহির্ভূত নয়’ বলছে চট্টগ্রাম বন্দর এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন রুশ রাষ্ট্রদূত - আগামী মাসে রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে ২০২৭ সালে নেপাল সফরে যাবে বাংলাদেশ দল, সূচি চূড়ান্ত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি এআই ও ব্যবসা রূপান্তর নিয়ে ৩ দিনব্যাপী গ্লোবাল সামিট শুরু ২৫ সেপ্টেম্বর একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে এমটিবি
advertisement
অর্থ-বাণিজ্য

এআই ও ব্যবসা রূপান্তর নিয়ে ৩ দিনব্যাপী গ্লোবাল সামিট শুরু ২৫ সেপ্টেম্বর

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্যবসা রূপান্তর নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘এআইফোরবিটি গ্লোবাল সামিট ২০২৬’ আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর অনলাইনে অনুষ্ঠিত হবে। ‘এআইফোরবিটি গ্লোবাল’ আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তিবিদ, গবেষক, উদ্যোক্তা, শিক্ষাবিদ ও ব্যবসায়ী নেতারা অংশ নেবেন।

সম্মেলনে ব্যবসা ও প্রতিষ্ঠানে এআইয়ের ব্যবহার, ডিজিটাল রূপান্তর, অটোমেশন, তথ্য বিশ্লেষণ এবং নিরাপদ ও দায়িত্বশীল এআই ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

আয়োজকরা জানান, এআইয়ের মাধ্যমে ব্যবসার কাজ আরও সহজ ও কার্যকর করা এবং ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত করাই সম্মেলনের অন্যতম লক্ষ্য।

পাশাপাশি এআই ব্যবহারে নৈতিকতা, সুশাসন ও তথ্য নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

সম্মেলনে নেতৃত্ব কৌশলবিদ ও রেসপনসিবল এআই অ্যাডভাইজর ফ্র্যাঙ্ক লিবার, গভর্ন্যান্স ও এআই অ্যাডভাইজর সারা করনেট, সাইবার সিকিউরিটি ও ডেটা গভর্ন্যান্স বিশেষজ্ঞ ড. শরিফুল ইসলাম, এআই ট্রান্সফরমেশন কোচ মো. মাহমুদুল হাসানসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অংশ নেবেন।

এ ছাড়া ড. আসিফ নাঈমুর রশীদ, ড. আব্দুর রাজ্জাক ও ড. আরিফ আজাদসহ প্রযুক্তি ও ব্যবসা রূপান্তর বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা আলোচনায় যুক্ত থাকবেন।

তিন দিনের সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন, প্যানেল আলোচনা, প্রযুক্তিবিষয়ক কর্মশালা ও ভার্চুয়াল নেটওয়ার্কিংয়ের আয়োজন থাকবে। বিশ্বের যেকোনো স্থান থেকে এতে অংশ নেওয়া যাবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনের নিবন্ধন শুরু হয়েছে। আগ্রহীরা সম্মেলনের ওয়েবসাইটে গিয়ে ভার্চুয়াল পাস সংগ্রহ করতে পারবেন।

সম্মেলনে প্রতিদিন রাত আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত িি.িধর৪নঃমষড়নধষংঁসসরঃ এই লিংকে প্রবেশ করে অংশগ্রহণ করা যাবে।

অনুষ্ঠান আয়োজকদের মধ্যে রয়েছেন এআই ট্রান্সফরমেশন কোচ ও কনসালটেন্ট মাহমুদ হাসান এবং বিজনেস  ট্রান্সফর্মেশন আরকিটেকট সাদিক এম আলম।

সর্বশেষ পাওয়া সংবাদ