বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় ১৫ অক্টোবর সেলভো কেমিক্যালের পর্ষদ সভা নাহি অ্যালুমিনিয়ামের বোর্ড সভার তারিখ ঘোষণা গৌরীপুরে অগ্নিকাণ্ডে ঝলমল সিনেমা হলসহ ২০টি দোকান পুড়ে ছাই নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা - হাসপাতালগুলোতে পর্যাপ্ত ওষুধ-স্যালাইন ও কিট সরবরাহ নিশ্চিত করেছে সরকার শেষ হলো এক যুগের অবসান - বুয়েনস আয়ার্সে মেসির আবেগঘন বিদায় ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আইএফআইসি ব্যাংক ও রানার মটরসের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
অর্থ-বাণিজ্য

জ্বালানি আমদানিতে জনস্বার্থ ও জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানির ক্ষেত্রে জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে অগ্রাধিকার দেওয়া হবে।

শনিবার (৮ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর একটি খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।

প্রস্তাবিত নীতিমালার মূল উদ্দেশ্য- দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা বজায় রাখা। পাশাপাশি, একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে বিদ্যমান সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে কাজে লাগানো এ নীতিমালার অন্যতম লক্ষ্য।

এতে আরও জানানো হয়, জ্বালানি খাতের সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত ও পরামর্শ গ্রহণ করে নীতিমালাটি চূড়ান্ত করা হবে। জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলেই এ ধরনের নীতিমালা প্রণয়নের বিষয়টি বিবেচনা করা হবে।

জ্বালানি বিভাগ আরও জানায়, নীতিমালার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।

সম্প্রতি প্রস্তাবিত এ নীতিমালা নিয়ে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমাননির্ভর ও অসত্য তথ্য প্রকাশ করা হচ্ছে, যা অনভিপ্রেত। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ