বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
অর্থ-বাণিজ্য

বিএসইসির কমিশনার হলেন আইসিএসবি’র প্রেসিডেন্ট হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের পরিচিত কর্পোরেট ব্যক্তিত্ব ও ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর প্রেসিডেন্ট হোসেন সাদাত, এফসিএস।

সোমবার (২৭ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ৫ অনুযায়ী যোগদানের তারিখ হতে চার বছরের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার পদে নিয়োগ প্রদান করা হলো। তার বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধাদি সরকারের সাথে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।

দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবন
হোসেন সাদাত, এফসিএস কর্পোরেট ভুবনে প্রায় তিন দশকের এক সমৃদ্ধ কর্মজীবনের অধিকারী। কর্পোরেট গভর্নেন্স, নীতিনির্ধারণী কৌশল, টেকসই উন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা এবং কৌশলগত যোগাযোগ বিষয়ে তাঁর রয়েছে সুদীর্ঘ অভিজ্ঞতা।

তিনি গ্রামীণফোন লিমিটেড, শেল অয়েল অ্যান্ড গ্যাস, কেয়ার্ন এনার্জি পিএলসি এবং কেপিএমজি রহমান রহমান হক সহ বহুজাতিক পরিমণ্ডলে একাধিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে অত্যন্ত সফলতার সঙ্গে উচ্চপদস্থ দায়িত্ব পালন করেছেন। 

বহুখাতভিত্তিক এসব বহুজাতিক কোম্পানিতে দীর্ঘদিন কাজ করার সুবাদে দেশের কর্পোরেট সংস্কৃতি এবং সুশাসন বা কর্পোরেট গভর্ন্যান্সের প্রতিটি ক্ষেত্রে তাঁর রয়েছে গভীর ও সুদূরপ্রসারী অন্তর্দৃষ্টি।

আইসিএসবির নেতৃত্ব এবং আইসিএসবি-এর ভূমিকা
বিএসইসির নতুন কমিশনার হিসেবে যোগদানের আগে হোসেন সাদাত ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চার্টার্ড সেক্রেটারীজ পেশাকে এগিয়ে নিতে এবং কর্পোরেট সেক্টরে সুশাসন প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। কর্পোরেট সংস্কৃতিতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিক মানদণ্ড বজায় রাখতে তাঁর এই নেতৃত্ব পুঁজিবাজারের নীতিনির্ধারণী পর্যায়েও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

পুঁজিবাজারে প্রত্যাশা ও বর্তমান প্রেক্ষাপট
বর্তমান সময়ে দেশের পুঁজিবাজার নানামুখী চ্যালেঞ্জ ও আস্থার সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বাজারের শৃঙ্খলা ফেরানো, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, সুশাসন নিশ্চিত করা এবং নীতিমালার সংস্কার এখন সময়ের দাবি।

হোসেন সাদাতের মতো একজন অভিজ্ঞ কর্পোরেট প্রফেশনাল ও গভর্ন্যান্স বিশেষজ্ঞ বিএসইসিতে যুক্ত হওয়ায় বিনিয়োগকারীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। তাঁর সুদীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতা, আন্তর্জাতিক মানের কর্মপরিবেশের পদাংক এবং ব্যবস্থাপনা দক্ষতা পুঁজিবাজারের গতিশীলতা ফিরিয়ে আনতে এবং আস্থার সংকট দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট বাজার বিশ্লেষকরা মনে করছেন।

 

সর্বশেষ পাওয়া সংবাদ