রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রজ্ঞাপন জারি - ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ সহকারী কমিশনারকে বদলি সালমান শাহ স্মরণে তিন দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী রফতানি বহুমুখীকরণে কেন্দ্রীয় ব্যাংকের স্কিমে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে নূর মোহাম্মদ শেখেরকে বিজিবির শ্রদ্ধা প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীকল্যাণমন্ত্রীর উত্তর ঢাকা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার
advertisement
অর্থ-বাণিজ্য

প্রজ্ঞাপন জারি

জনকল্যাণমূলক ১১টি প্রতিষ্ঠানের অনুদানে আয়কর অব্যাহতি

জনকল্যাণমূলক কার্যক্রমে ব্যক্তি পর্যায়ের অনুদানকে উৎসাহিত করতে ১১টি প্রতিষ্ঠানকে জনকল্যাণমূলক হিসেবে স্বীকৃতি দিয়ে আয়কর রেয়াত সুবিধা ঘোষণা করেছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আয়কর) সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। আয়কর আইন, ২০২৩-এর ধারা ৭৬-এর উপধারা (১) অনুযায়ী এ সুবিধা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর অনুকূলে দান বা অনুদান দিলে তিনি আয়কর আইনের বিধান অনুযায়ী কর রেয়াত সুবিধা পাবেন।

স্বীকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, এএসএইচআইসি, ফাউন্ডেশন ফর চাইল্ডহুড ক্যান্সার, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট, আল-মারকাজুল ইসলামী, ডিসএবল্ড চাইল্ড ফাউন্ডেশন, শেরপুর ডায়াবেটিক সমিতি, মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ব্র্যাক, রামকৃষ্ণ ম্যাথ এন্ড রামকৃষ্ণ মিশন, ঢাকা এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ সুবিধা আগামী ১ জুলাই কার্যকর হবে এবং ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান এফসিএমএ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ