রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, বাঁচবে বৈদেশিক মুদ্রা, কমবে আমদানিনির্ভরতা স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে স্ত্রী নিহত,স্বামী আহত ফেসবুকে প্রধানমন্ত্রীকে গালিগালাজ - সিফাত আব্দুল্লাহর বিদ্যুৎ বিলের অভিযোগের সত্যতা কতখানি? ৫০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর ঘোষণা কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী প্রজ্ঞাপন জারি - ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ সহকারী কমিশনারকে বদলি সালমান শাহ স্মরণে তিন দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী রফতানি বহুমুখীকরণে কেন্দ্রীয় ব্যাংকের স্কিমে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

প্রস্তাবিত বাজেটে চমক:

৬৭ সেরা করদাতার জন্য থাকছে বিশেষ নাগরিক সুবিধা

দেশে কর প্রদানে উৎসাহ সৃষ্টি এবং করদাতাদের সামাজিকভাবে সম্মানিত করতে ‘সেরা করদাতা পুরস্কার নীতিমালা, ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই নীতিমালার আওতায় খাতভিত্তিক সর্বোচ্চ কর প্রদানকারীসহ মোট ৬৭ জনকে ‘সেরা করদাতা’ হিসেবে পুরস্কৃত করা হবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই ঘোষণা দেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, “করদাতাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে সামাজিকভাবে মর্যাদাবান করা এবং সবাইকে কর প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে ‘সেরা করদাতা পুরস্কার নীতিমালা, ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ভিত্তিতে খাতভিত্তিক সর্বোচ্চ ২২টি ক্যাটাগরিসহ মোট ৬৭ জনকে সেরা করদাতার পুরস্কার দেওয়া হবে।”

সেরা করদাতারা যেসব রাষ্ট্রীয় সুবিধা পাবেন:
নতুন এই নীতিমালার অধীনে পুরস্কৃত করদাতারা বিশেষ কিছু রাষ্ট্রীয় ও সামাজিক সুবিধা পাবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ: জাতীয় পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার বিশেষ আমন্ত্রণ পাবেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ: জেলা ও জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ থাকবে।

সার্কিট হাউসে অগ্রাধিকার: সরকারি সার্কিট হাউসগুলোতে অবস্থান করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

চিকিৎসা সুবিধা: সরকারি হাসপাতালে কেবিন বুকিংয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে।

ভ্রমণে অগ্রাধিকার: বিমান, ট্রেন বা অন্যান্য সরকারি যানবাহনের টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন।

ভিআইপি লাউঞ্জ ব্যবহার: বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন।

ক্রীড়া প্রদর্শনীতে টিকিট: জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্রীড়া প্রদর্শনীর টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার দেওয়া হবে।

সরকার আশা করছে, এই নীতিমালার ফলে করদাতাদের সামাজিক মর্যাদা বৃদ্ধির পাশাপাশি দেশের সাধারণ নাগরিকদের মধ্যে কর দেওয়ার প্রবণতা আরও উৎসাহিত হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ