রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জ মেডিকেলে রোগীকে ধরিয়ে দেওয়া হলো চেম্বারের ভিজিটিং কার্ড ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি আনোয়ারুল আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার
advertisement
অর্থ-বাণিজ্য

আয়কর বিভাগে নিয়োগ প্রতারণা: তথ্য দিতে ফোন নম্বর ও ইমেইল দিল এনবিআর

আয়কর বিভাগে চাকরিপ্রত্যাশীদের থেকে অর্থ হাতিয়ে নিতে সক্রিয় কতিপয় প্রতারকচক্র থেকে সাধারণ জনগণকে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার( ১ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী এনবিআরের শূন্যপদে নিয়োগ কার্যক্রম চলমান থাকলেও কিছু অসাধু ব্যক্তি ও চক্র অভিনব কৌশলে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অপচেষ্টা চালাচ্ছে। মিথ্যাচারের মাধ্যমে মানুষকে প্রতারিত করে অর্থ হাতিয়ে নেওয়াই এ চক্রের মূল উদ্দেশ্য।

এতে আরও বলা হয়েছে, জনসচেতনার উদ্দেশ্যে জাতীয় রাজস্ব বোর্ড এই মর্মে সকলকে আশ্বস্ত করছে যে, আয়কর বিভাগের চলমান নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতপূর্বক যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পাবলিক সার্ভিস কমিশন ও আয়কর বিভাগের প্রতিনিধির সমন্বয়ে গঠিত কমিটি কর্তৃক যোগ্য প্রার্থীগণ নির্বাচিত হবেন।

আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ সংগ্রহকারী কোন দুষ্ট চক্রের তথ্য পেলে তা সংশ্লিষ্ট কর কমিশনার অফিসকে অথবা জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা, টেলিফোন নম্বরে ০২-২২২২১৭৭৭৭ অবহিত করতে আহ্বান জানিয়েছে এনবিআর।

সেইসঙ্গে, ভবিষ্যতে এ  ধরনের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য চাকরিপ্রার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে আয়কর বিভাগ।

সর্বশেষ পাওয়া সংবাদ