রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জ মেডিকেলে রোগীকে ধরিয়ে দেওয়া হলো চেম্বারের ভিজিটিং কার্ড ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি আনোয়ারুল আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার
advertisement
অর্থ-বাণিজ্য

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি, যাচ্ছে ১২তম শিপমেন্ট

স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের পণ্য দিয়ে বিশ্বব্যাপী ক্রেতাদের আস্থা অর্জন করে চলেছে ওয়ালটন।ˆতরি হচ্ছে নতুন নতুন রপ্তানি বাজার। এরই ধারাবাহিকতায় বাংলাদেশী মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটনের টিভি রপ্তানি নেটওয়ার্কের শক্তিশালী বাজারে পরিণত হয়েছে পূর্ব-তিমুর।

জানা গেছে, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরে ওয়ালটন টিভির ১২তম শিপমেন্ট উদ্বোধন করা হয়েছে। ইতোমধ্যে পূর্ব-তিমুরের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে ওয়ালটনের টিভি পণ্য বোঝাই করা কন্টেইনারবাহী জাহাজ।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী বলেন, বর্তমানে এশিয়া, আফ্রিকা, মধ্য প্রাচ্য, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস| বাংলাদেশ তথা ওয়ালটনের ˆতরি অন্যান্য পণ্য পূর্ব তিমুরে দ্রুত ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এক বিশাল মাইলফলক এই টিভি রপ্তানি।

ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার সৌরভ আক্তার বলেন, টিভি উৎপাদনে কঠোরভাবে গুণগত মান নিয়ন্ত্রণ করছে ওয়ালটন। পূর্ব-তিমুরে টিভি রপ্তানির মাধ্যমে এশিয়ার অন্যান্য দেশগুলোতে ওয়ালটনের ব্যবসা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হয়েছে। ইউরোপিয়ান ডিজাইন ও স্ট্যান্ডার্ডে ˆতরি অত্যাধুনিক প্রযুক্তির টিভি রপ্তানি করায় অতি অল্প সময়ের মধ্যে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে ওয়ালটন টিভি। ওয়ালটন টিভির সময়োপযোগী বিপণন কৌশল এই অসাধারণ সাফল্য অর্জনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, উন্নত পিকচার কোয়ালিটি, উচ্চ গুণগতমান, সাশ্রয়ী দাম, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ডিজাইন ও ফিচারের জন্য ওয়ালটন টিভির প্রতি বিশ্বব্যাপী ক্রেতাদের আস্থা বাড়ছে অতি দ্রুত।

উল্লেখ্য, বর্তমানে ওয়ালটন টেলিভিশনের বড় রপ্তানি বাজার ইউরোপ। বর্তমানে জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, পোল্যান্ড, স্পেন, ইতালি, রোমানিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসহ ইউরোপের এক ডজনের বেশি দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি। এসব দেশে ওইএম এর পাশাপাশি ওয়ালটন ব্র্যান্ড লোগোতে টিভি রপ্তানি হচ্ছে। ওয়ালটনের মোট টিভি রপ্তানি আয়ের প্রায় ৯৫ শতাংশই আসে ইউরোপের বাজার থেকে। এদিকে এশিয়া এবং আফ্রিকাও এখন ওয়ালটন টিভির বড় বাজার। প্রতিনিয়ত এখানে বাজার সম্প্রসারণ হচ্ছে। পূর্ব-তিমুরসহ ওয়ালটন টিভি রপ্তানি হচ্ছে শ্রীলঙ্কা, সোমালিয়া, ভুটান ও লিবিয়াতে।

 

সর্বশেষ পাওয়া সংবাদ