মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য পাঠাল এফবিআই বাংলাদেশের প্রথম ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ৩ ব্যক্তি ও ৩২ প্রতিষ্ঠান সংসদে স্বাস্থ্যমন্ত্রী - সরকারি হাসপাতালে ১১ হাজার ৪৯৫ চিকিৎসকের পদ শূন্য, ঘাটতি প্রায় ৮৯ হাজার হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ নান্দাইলে কিশোরী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, সতীর্থদের সহায়তায় পুলিশে সোপর্দ অভিযুক্ত হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নিখোঁজের ২৮ দিন পর মাটি খুঁড়ে কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেফতার ৩ গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
advertisement
অর্থ-বাণিজ্য

অডিট ফার্ম তালিকাভুক্তির গাইডলাইনের খসড়া অনুমোদন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অডিট ফার্ম ও তাদের অংশীদারদের তালিকাভুক্তি সংক্রান্ত নতুন গাইডলাইনের খসড়া অনুমোদন করেছে। একই সঙ্গে পুঁজিবাজার সংশ্লিষ্ট তথ্য প্রকাশ ও তথ্য-প্রকাশকারীর (হুইসেলব্লোয়ার) সুরক্ষা বিধিমালা, ২০২৬ অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

রোববার (১৭ মে) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০১৫তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (অডিট ফার্ম ও তাদের অংশীদারদের তালিকাভুক্তি) নির্দেশিকা, ২০২৬’ এর খসড়া অনুমোদন করা হয়। খসড়াটি জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হবে।

বিএসইসি জানিয়েছে, গাইডলাইনটির ওপর সংশ্লিষ্টদের মতামত, পরামর্শ বা আপত্তি আহ্বান করা হয়েছে। ইতোমধ্যে এটি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে মতামত পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়াও সভায় ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজার সংশ্লিষ্ট তথ্য প্রকাশ ও তথ্য-প্রকাশকারীর (হুইসেলব্লোয়ার) সুরক্ষা প্রদান বিধিমালা, ২০২৬’ অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিধিমালাটি বাংলাদেশ গেজেটে প্রকাশের মাধ্যমে কার্যকর হবে। 

সর্বশেষ পাওয়া সংবাদ