শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের উদ্যোগে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস !
advertisement
সারাদেশ ও রাজনীতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক : শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২১ জুন) দিনগত রাত সাড়ে ৩টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, শুক্রবার দিনগত রাতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এম্বুলেন্সে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পরামর্শে তাকে সিসিইউতে ভর্তি করা হয়েছে।

এর আগে চলতি বছরের ১ মে সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। ওই সময় স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় তাকে সিসিইউতে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি ঘটলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও হার্টসহ নানান শারীরিক জটিলতায় আক্রান্ত। গত কয়েক বছরে তাকে কিছু দিন পরপর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে নেওয়া হয়। এর মধ্যে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। খালেদা জিয়াকে এর আগে ব্যক্তিগত গাড়িতে হাসপাতালে নেওয়া হলেও এবার তাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ