মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি

পটুয়াখালী প্রতিনিধি: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিমান বন্দর সড়ক উন্নয়ন সম্মর্কিত একটি প্রকল্পের প্রকল্প পরিচালক নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম ইয়াজদানী’কে কর্তব্যরত অবস্থায় জনৈক সাহাব উদ্দিনের নেতৃত্বে ঠিকাদারী নামধারীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটুয়াখালী এলজিইডি কার্যালয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলজিইডির কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সোমবার বিকাল ৪টায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য জানান, এলজিইডি পটুয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক মহির উদ্দিন শেখ, পটুয়াখালী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোঃ নুর-উস-সামস, সিনিয়র সহকারী প্রকৌশলী দিপুল কুমার বিশ্বাস, সহকারী প্রকৌশলী মেজবাউল আলম। এসময় এলজিইডির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন এবং নির্বাহী প্রকৌশলীদের ম্যাজিষ্ট্রেসি ক্ষমতা প্রদানেরও দাবী জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ