মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

টেকনাফে গহীন পাহাড় থেকে অপহৃত দুই যুবক উদ্ধার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে অপহৃত দুই যুবককে উদ্ধার করেছে পুলিশ।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার দুপুর ২টার দিকে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী চৌকিদার পাড়া এলাকার নুরুল আমিনের ছেলে রহমত উল্লাহ (২৫) একই এলাকার আলী আকবরের ছেলে আব্দুল হাফিজ (২০) গহীন পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেলে ওঁৎ পেতে থাকা মুখোশ পরা অস্ত্রধারীরা তাদের অপহরণ করে।

এমন সংবাদ পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে জরুরি ভিত্তিতে গহীন পাহাড়ে স্থানীয় মেম্বার, কমিউনিটি পুলিশের সদস্য, চৌকিদারসহ লোকজনকে সাথে নিয়ে কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে।

এক পর্যায়ে অস্ত্রধারী অপহরণকারীরা ভীত হয়ে অপহৃতদের রেখে দ্রুত গহীন অরণ্যে আত্মগোপন করে। পুলিশের সদস্যগণ অপহৃত দু’জনকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে। অপহৃতদের পরিবারের নিকট হস্তান্তর করে।

তিনি আরো জানান, অপহৃতদের মানসিক অবস্থার উন্নতির পর তাদের জিজ্ঞাসাবাদ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জড়িত অপহরণকারীদের খোঁজে পাহাড়ে ব্যাপক অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন:

কক্সবাজারে আরসা কমান্ডারসহ আটক ৫

নরসিংদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

সর্বশেষ পাওয়া সংবাদ