মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে বিশ্ব কুষ্ঠ রোগ দিবস উদযাপন

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: বাংলাদেশ ২০৩০ সালের মধ‍্যে কুষ্ঠ রোগ নির্মুল করার লক্ষ‍ে মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানগুলোতে কাজ শুরু হয়েছে। দেশের ৯টি জেলায় কুষ্ঠ রোগী ধরা পড়েছে। এর মধ‍্যে মৌলভীবাজার দেশের রেড জোনে রয়েছে।চা বাগান অধ‍্যুষিত এলাকা থাকায় মৌলভীবাজার রেড জোনে অবস্থান করছে।
“এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মুল করি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দি কনসোলিটেড টি এন্ড ল‍্যান্ডস বাংলাদেশ লিমিটেড (ফিনলে) ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে বাগানগুলোতে কাজ শুরু করছে।
আজ রবিবার বিশ্ব কুষ্ঠ দিবস উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলার বালিশিরা হাসপাতাল প্রাঙ্গণে কুষ্ঠ আক্রান্ত ব‍্যক্তিদের সহায়তা প্রদানের আয়োজন করা হয়। প্রথমে রেলির মাধ্যমে দিবসটি শুরু করে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন, মৌলভীবাজারের সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, থানা অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাজী লিটন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বালিশিরা মেডিক্যাল ডিপার্টমেন্টের ইনচার্জ ডা. নাদিরা খানমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত করেন।
অনুষ্ঠানের শেষে ১শ’জন কুষ্ঠ রোগীকে কম্বল ও ৫ জনকে ছাগল বিতরণ করে সহায়তা করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ