শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
সারাদেশ

শার্শায় ৫ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩টি শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শার ডিহিতে প্রায় ৫ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত তিনটি শিক্ষা প্রতিষ্টানের নতুন ভবনের উদ্বোধন ও মা সমাবেশের আয়োজন করা হয়।

রবিবার সকালে ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়িয়ে ভবনগুলো উদ্বোধন করেন যশোর-১ (শার্শা) আসনের এমপি শেখ আফিল উদ্দিন।

দুইকোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা ভবন, এককোটি১১ লাখ টাকা ব্যয়ে বাউন্ডারী প্রাথমিক বিদ্যালয় ও এককোটি ২৬ লাখ টাকা ব্যয়ে শিববাস শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়।
এরপর পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত মা সমাবেশ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মজ্ঞু, নাভারন কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, শার্শা থানার ওসি তদন্ত আকিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান হোসেন আলী, বর্তমান চেয়ারম্যান আসাদুজামান মুকুল প্রমুখ।

image-273

অনুষ্টানে প্রধান অতিথি এমপি শেখ আফিল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের প্রকৃত বন্ধু মা। আজকের শিশুদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করতে হলে মায়েদেরকে আরো আন্তরিক ও সজাগ হতে হবে। শিক্ষিত জাতি গড়তে হলে শিশুদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষা বান্ধব এই সরকারের সময়ে সব শিক্ষা প্রতিষ্টানকে সময় উপযোগী হিসাবে গড়ে তুলতে শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ