মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

কোনাবাড়িতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়িতে ৮ কেজি গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদককাবারীকে আটক করেছে কোনাবাড়ি থানা পুলিশ।

শনিবার রাতে কোনাবাড়ি বাইমাইল নোয়াব আলী মার্কেট এলাকায় নোয়াব আলীর বাড়ির গেইটের সামনে থেকে মাদক বিক্রির সময় ১ কেজি গাঁজা ও নগদ ৪০০ টাকাসহ হাতেনাতে আব্দুল হাই নামে এক মাদককারবারী কে আটক করে পুলিশ পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আরেক মাদককারবারি রিপন আহম্মেদ কে বাইমাইল দক্ষিণপাড়া চান মিয়ার বাড়ির একটি রুম থেকে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ তাকে আটক করে কোনাবাড়ি থানা পুলিশ।

অভিযানের নেতৃত্ব দেন কোনাবাড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক ফরিদ আহাম্মদ, অতিরিক্ত উপ-পুলিশ পরিদর্শক রুহুল আমিন। এ সময় পলাতক আরেক মাদককারবারী খোরশেদ কে আটকের জন্য অভিযান অব্যাহত আছে বলে জনান পুলিশ।

আরও পড়ুন:

গাজীপুরে বিষক্রিয়ায় দুই বোনের মৃত্যু

সর্বশেষ পাওয়া সংবাদ