মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

গাজীপুরে বিষক্রিয়ায় দুই বোনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের ইপসা গেট এলাকায় বিষক্রিয়ায় আপন দুই বোনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরো এক শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।

রোববার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো- শেরপুরের আশরাফুলের মেয়ে আশা মনি (৬) ও দেড় বছর বয়সী আলিফা। তারা গাজীপুর সদরের ইপশা গেট এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকতো।

মারা যাওয়া শিশুদের বাবা আশরাফুল বলেন, সকালে পেটিস এবং কেক কিনে দিয়েছিলাম দুই শিশুকে। কেক খাওয়ার কিছুক্ষণের মধ্যেই বড় মেয়ে আশামনি অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময় আলিফা সেও অসুস্থ হয়ে পড়ে। তাকেও হাসপাতালে আনা হলে চিকিৎসক আলিফাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই ঘটনায় হিরা মিয়ার ছেলে সিয়াম অসুস্থ হয়ে একই হাসপাতালে ভর্তি রয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাহমুদা বলেন প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিষক্রিয়ার কারণে শিশু দুটির মৃত্যু হয়েছে। সিয়াম নামে ছয় মাস বয়সী এক শিশু চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও গুরুতর। মারা যাওয়া শিশুদের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।’

গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এহতেশাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ