মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

শার্শার স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর ডমিডরে দিনে দুপুরে চুরি

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর ডমিডরের ডা. জাহিদ হাসানের কক্ষে দিনে দুপুরে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। রবিবার ১২ টা থেকে ১ টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোন চোরকে সনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ডা. জাহিদ হাসান।

জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর ডমিডরের ৪ নম্বর কক্ষে দীর্ঘ তিন বছর ধরে বসবাস করছেন ডা. জাহিদ হাসান। তিন বছরের মাথায় এই প্রথম বারের মতো এমন একটি চুরির ঘটনায় রীতিমত চমকে উঠেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

ঘটনার দিন সকালে ডা, জাহিদ হাসান নিজ কক্ষ থেকে চেম্বারে গিয়ে তিনি ১ টার দিকে ঘরে ফিরে দেখতে পান ঘরের দরজা খোলাসহ প্রয়োজনীয় আসবাবপত্র ছড়ানো ছিটানো রয়েছে। পরবর্তীতে দেখতে পান আলমারীতে থাকা গলার ও কানের স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় দামি দামি জিনিসপত্র চুরি হয়েছে। ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা ঘটনাটি পুলিশকে জানান। ঘটনাটি জানতে পেরে শার্শা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে ডা. জাহিদ হাসান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে এতগুলো সিসি ক্যামেরা থাকতেও সরকারি দপ্তরে কিভাবে চুরির ঘটনা ঘটলো বিষয়টি খুবই রহস্যজনক। তবে ডক্টর ডমিডরের সাথেই পরিবার পরিকল্পনা অফিসের সামনে যে সিসি ক্যামেরা রয়েছে সেটি কাজ করছে না। দীর্ঘদিন ধরে ক্যামেরা অচলাবস্থায় পড়ে থাকলেও কর্তৃপক্ষের কোন নজরদারি নেই। এ সুযোগে একটি চোরচক্র এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে।

শুধু তাই না, একটি ক্যামেরা ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চারিদিকে অন্যান্য সিসি ক্যামেরা সচল থাকলেও প্রতিনিয়ত হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সোনার গহনা, টাকা পয়সাসহ প্রয়োজনীয় মালামাল চুরির ঘটনা ঘটছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট কোন সদুত্তর নেই।

চুরির ঘটনার বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী বলেন, চুরির ঘটনায় উর্ধতন কর্তৃপক্ষের নিকট জানানো হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে ৯টি সিসি ক্যামেরা রয়েছে। তবে পরিবার পরিকল্পনা অফিসের সামনে যে সিসি ক্যামেরা রয়েছে সেটি অচল। ওটি আমাদের না।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির বিষয়ে একটি অভিযোগ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত চলছে। এখনো কাউকে সনাক্ত করা সম্ভব হয়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ