মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেন থেকে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট ও মদ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : ভারত থেকে আসা খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট ও মদ আটক করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

আজ রবিবার সকালে বেনাপোল রেলস্টেশন থেকে এসব পণ্য আটক করা হয়।

বেনাপোল কাস্টম হাউজের উপ কমিশনার রবীন্দ্র কুমার সিংহ জানান, তার নেতৃত্বে কাস্টম হাউজের রাজস্ব ও সহকারি রাজস্ব কর্মকর্তাদের একটি দল ভারত থেকে আসা ‘বন্ধন এক্সপ্রেসে’ পাসপোর্টযাত্রীদের ব্যাগেজ তল্লাশির সময় জনৈক যাত্রীর কাছ থেকে ৪০ হাজার শলাকা বেনসন এন্ড হেজেস এবং ৯ হাজার শলাকা ইজি লাইট ব্রান্ডের সিগারেট ও বিভিন্ন ব্রান্ডের ১৮ বোতল মদ আটক করা হয়।

আটককৃত মালের আনুমানিক মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা। পণ্য চালান সমূহ রাস্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করাসহ কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ