মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

নর্দমায় ফেলা দেয়া ৪টি স্বর্ণের বার উদ্ধার, চোরাকারবারি আটক

আহসান আলম, চুয়াডঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনায় নর্দমায় ছুঁড়ে ফেলা চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। এসময় আটক করা হয়েছে এক চোরাকারবারীকে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনার মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ওই অভিযান চালানো হয়। আটক চোরাকারবারীর নাম হৃদয় হোসেন (১৯)। তিনি দর্শনার নাস্তিপুর গ্রামের নওশাদ আলীর ছেলে।

অভিযান শেষে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, দুপুরে চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও দর্শনা থানা পুলিশের সদস্যরা দর্শনার মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। এসময় দর্শনা থেকে সীমান্তের দিকে যাওয়া একটি মোটরসাইকেল গতিরোধ করে পুলিশ সদস্যরা। পুলিশ দেখে মোটরসাইকেল চালক পকেটে থাকা কাগজে মোড়ানো স্বর্ণের বার পাশের একটি নর্দমায় ফেলে দেয়। পরে ওই নর্দমা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। যার ওজন ২৫ ভরি ২ রতি। আটক করা হয় চোরাকারবারী হৃদয় হোসেনকে।

তিনি আরও জানান, আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ