শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: ন্যায্য মূল্যে পণ্য ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম’র ও নেতৃত্বে সদর মডেল থানার পুলিশ’র সহযোগিতায় বুধবার (১২ই জুন) মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার, কুসুমবাগসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও ফার্মেসীতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ভোক্তা কার্যালয় থেকে গণমাধ্যমে দেয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

কার্যালয়টি জানায়, অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রি করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পশ্চিমবাজারে অবস্থিত মোস্তফা বিজনেজ স্টোরকে ২ হাজার টাকা, হবিগঞ্জ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, স্বরণিকা ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৩ প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়

▐ সর্বশেষ পাওয়া সংবাদ