শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধ : গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে কোনাবাড়ির বাইমাইল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবিয়া খাতুন শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বড় মালিঝিকান্দা এলাকার রফিকুল ইসলাম এর মেয়ে ও একই এলাকার মাসুদ মিয়ার স্ত্রী। তিনি স্থানীয় শেনন সোয়েটার কারখানার জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ভোগড়া বাইপাস থেকে একটি অটোরিকশায় চড়ে কোনাবাড়ি যাচ্ছিলেন রুবিয়া খাতুন। তাদের বহনকারী রিকশাটি বাইমাইল এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল যোগে এসে ছিনতাইকারীরা অটোরিকশার গতিরোধ করে। এক পর্যায়ে তারা ওই নারী পোশাক শ্রমিকের মোবাইল ফোন লুটে নেয়ার চেষ্টা করে। বাঁধা দিলে ছিনতাইকারীরা ওই নারীকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে অটোরিকশা চালক ও স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন, কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন। তবে ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি, গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ