শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

সিলেটে বন্যা পরিস্থিতি মোকবেলায় জেলা প্রশাসকের সতর্ক বার্তা

কর্পোরেট সংবাদ ডেস্ক : সিলেটে বন্যার আশঙ্কা বিবেচনা করে ছুটির সময়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সিলেট জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই নির্দেশনা দেন জেলা প্রশাসক।

সিলেটে মুষলধারে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে সিলেট অঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হওয়ার ফলে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তাই আগে থেকেই সিলেটের সকল উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেছেন জেলা প্রশাসক।

ক্ষুদ্রে বার্তায় তিনি আরো বলেন, গতকাল থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত ভারতে চেরাপুঞ্জি ও সিলেট মিলিয়ে মোট বৃষ্টিপাতের পরিমাণ তথ্যমতে ৫৩৫ মি.মি। আরও বেশীও হতে পারে এবং আরও বৃষ্টি হওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। গত ২৯ মে পানি আসার পূর্ব ২ দিন মোট বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৮শ’ মি.মি। এমতাবস্থায় উপজেলা প্রশাসনসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগণকে সতর্ক অবস্থায় থাকার জন্য অনুরোধ করা হলো।

সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯ টা পর্যন্ত সিলেটে ১০৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া গত ২৪ ঘন্টার চেরাপুঞ্জির বৃষ্টিপাতের পরিমাণ ৩৪৯ মিলিমিটার বলে জানা গেছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো.সজীব হোসাইন জানান, সিলেটে আজ সকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। এছাড়াও সিলেটে বর্তমানে বজ্রমেঘের অবস্থান রয়েছে। তাই সবাইকে বজ্রপাত থেকে সাবধান থাকতে বলা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ