রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

বগুড়ায় কষ্টিপাথর সদৃশ বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে কষ্টিপাথর সদৃশ বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। মূর্তি পাচারে জড়িত বেলাল হোসেন (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার বিজরুল হাটপাড়ার মৃত ওয়ায়েজ উদ্দিনের ছেলে।

বুধবার গ্রেপ্তারকৃত আসামীকে বগুড়ার আদালতে প্রেরণ করে থানা পুলিশ। এর আগে মঙ্গলবার মূর্তি পাচারে জড়িত বেলাল হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন নওগাঁ-১৬ বিজিবির হাবিলদার মো. আসাদুজ্জামান।

মামলার বিবরণে জানা গেছে, উদ্ধারকৃত ২৬.৫ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ বিষ্ণুমূর্তির মূল্য প্রায় ২৬ লাখ ৫০ হাজার টাকা। নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল এলাকার একটি বসতবাড়িতে কষ্টিপাথরের মূর্তি গোপনে রেখে বিক্রয়ের চেষ্টার তথ্য পেয়ে গত মঙ্গলবার বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। বাড়ির কাছাকাছি বিজিবি সদস্যদের উপস্থিতি টেরপেয়ে একজন পালানোর চেষ্টা করে।

আটকের পর বিজিবির জিজ্ঞাসাবাদে বেলাল হোসেন জানায়, ভারতে পাচার করার উদ্দেশ্যে কষ্টিপাথর সদৃশ বিষ্ণুমূর্তি নিজ হেফাজতে রেখেছেন। তিনি মূর্তি পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেন। স্থানীয়দের উপস্থিতিতে বেলালের দেখানো শয়ন ঘরের পাশে মাটির নিচে পুতে রাখা কষ্টিপাথর সদৃশ বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ