শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

উল্লাপাড়ায় উপজেলা নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্বভার গ্রহণ

মাসুদ রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে নবনির্বাচিত জনপ্রতিনিধি চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয় মঙ্গলবার (১১ জুন) রাজশাহী বিভাগীয় কমিশনার ড: দেওয়ান মাহমুদ হুমায়ুন কবীর এর কার্যালয়ে শপথ গ্রহন করেন।

বুধবার ((১২ জুন) সকালে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভায় তারা নতুন দায়িত্বভার গ্রহণ করেন। তার আগে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি, ভাইস চেয়ারম্যান মোঃ আবু সাঈদ সরজার স্বপন ও মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনি সুইটি উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে সেখানে একটি সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠান করে।

দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে তাদেরকে ফুল দিয়ে বরণ করে সংবর্ধনা দেওয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক, উল্লাপাড়া মডেল থানার তদন্ত ওসি শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন (সুমি), মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সামছুল হক,উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, চেয়ারম্যান ফোরামের সভাপতি মোঃ আফছার আলী,সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সচেতন মহলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ