শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

শার্শায় গাছের ডাল পড়ে পথচারীর মৃত্যু

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় দমকা ঝড়ো হাওয়ায় রাস্তার পাশের গাছের ডাল ভেঙে পড়ে নিহত জোহর আলী (৪৭) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটেছে জামতলা শার্শা সড়কের রিফা ব্রিক্সের সামনে বলে জানান শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের বড়বাড়িয়া ওয়ার্ডের মেম্বর সাহেব আলি।

নিহত জোহর আলী শার্শা উপজেলার বড়বাড়িয়া গ্রামের ছোট খোকার ছেলে। তিনি বেলতলা আমবাজারে সততা থ্রী স্টার ফল ভান্ডার নামের আমের আড়তে কাজ করতেন।

মেম্বর সাহেব আলি বলেন, আকাশে মেঘ দেখে জামতলা বাজার থেকে রাতে বাই সাইকেলে বাড়ি ফিরছিলেন জোহর আলী। পথে রিফা ব্রিক্সের সামনে পৌছালে দমকা ঝড়ো হাওয়ায় রাস্তার পাশে থাকা মরা গাছের শুকনা ডাল ভেঙ্গে পড়ে তার উপর। তখন সে মাথায় মারাত্নক ভাবে আঘাত পায়। এসময় অন্যান্য পথচারীরা তাকে দ্রæত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।

জামতলা-শার্শা সড়কের পাশে লাগানো গাছগুলো জেলা পরিষদের। পাঁচ বছর আগে জামতলা বাজার সংলগ্ন রিফা ও বিশ্বাস ব্রিক্সের সামনের অন্তত ১০টি গাছ মরে শুকিয়ে গেছে। সামান্য ঝড় হলেই গাছগুলো ভেঙে পড়ার সম্ভাবনা থাকলেও আইনি জটিলতাই গাছগুলো কাটা যাচ্ছে না বলে জানান জামতলা বাজার কমিটির সভাপতি ইয়াকুব আলী।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুর বিষয়টি নাভারন হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ