মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তিমির বনিক : মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে অর্ধশতাধিক ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কাদিপুর ইউনিয়নের মো. গৌছ আলীর ছেলে মো. কামাল মিয়া (২৬) ও একই ইউনিয়নের মো. কুদ্দুছ আলীর ছেলে মো. সোহাগ মিয়া (১৯)।

থানা সূত্রের বরাত দিয়ে জানা যায়, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই বিদ্যুৎ পুরকায়স্থ সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে গোপন তথ্যের ভিত্তিতে মুসলিম এইড কমিউনিটি হাসপাতালের সামনে থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ওসি মো. আব্দুছ ছালেক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের আজ শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ