শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

বেনাপোলে হেরোইনের মামলায় ডালিমের ৩ বছর কারাদণ্ড

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি: হেরোইনের মামলায় বেনাপোলের ডালিম হোসেন নামে এক ব্যক্তিকে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। সোমবার বিশেষ দায়রা জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এক রায়ে এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি বেনাপোলের সাদিপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাদিপুর গ্রামে ডালিমের বাড়িতে অভিযান চালায়। এ সময় ডালিম হোসেন পালিয়ে গেলেও তার ঘর তল্লাশি করে একটি কৌটার মধ্যে পলিথিনে মোড়ানো ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিরাজুল ইসলাম বেনাপোল পোর্ট থানায় পলাতক ডালিম হোসেনকে আসামি করে একটি মামলা করেন। তদন্ত শেষে ডালিম হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই সৈয়দ নূর মোহাম্মদ।

দীর্ঘ সাক্ষীগ্রহণ শেষে আসামি ডালিম হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত ডালিম হোসেন পলাতক।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ