রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ" প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স, সামনে মরক্কো চমক কানাডার রূপকথার অবসান, টানা দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালে মরক্কো ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি
advertisement
সারাদেশ

সিলেটে ভারী বৃষ্টিতে পাহাড়ধস, নিখোঁজ ৩

কর্পোরেট সংবাদ ডেস্ক : সিলেটের চামেলিবাগে টিলা ধসে মাটি চাপায় শিশুসহ তিন জন নিখোঁজ রয়েছে। আহত চার জনকে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, সিলেট সিটি করপোরেশনের একাধিক টিম এবং স্থানীয়রা।

আজ সোমবার সকাল ৭টায় সিলেট সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের চামেলিবাগ ২ নম্বর সড়কের ৮৯ নম্বর বাসায় এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ তিন জন হলেন, আগা রফিক উদ্দিনের ছেলে আগা করিম উদ্দিন (৩১), তার স্ত্রী মোছা. শাম্মী আক্তার রুজি (২৭) ও তাদের ২ বছরের শিশু তানিজ।
এদিকে, সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ